প্রদীপ মোহন- : বাংলাদেশে উন্নয়নের পথে প্রতিবন্ধকতা, এসএমই অর্থায়ন ও কৃষি ঋণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানিলন্ডারিং রোধ ও বিদেশ থেকে অবৈধ পথে রেমিটেন্স সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন- শুরু হওয়া রোড শো এখন বগুড়ায় পৌছেছে। এ রোড শো বগুড়ায় পৌছেছে। এ উপলক্ষে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে উন্নয়ন মেলার আয়োজন করেছে স্ট্যার্ন্ডার্ট চার্টার্ড ব্যাংক। উন্নয়ন মেলায় এসএমই অর্থায়ন, কৃষি ঋণ সম্পর্কে সচেতনতা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরন বিষয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তথ্য প্রদর্শনীর পাশাপাশি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্ট্যার্ন্ডার্ট চার্টার্ড ব্যাংক’র চীফ এক্সিকিউটিভ অফিসার জিম ম্যাকেব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রোড শো’র নেতৃত্বদানকারি বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের জিএম ম. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মনিরুল হক, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ আলম, বাংলাদেশ ব্যাংক বগুড়ার জেনারেল ম্যানেজার মজিবর রহমান, বগুড়া চেম্বার সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, টিএমএসএস নির্বাহি পরিচালক ড. হোসেনে আরা বেগম প্রমুখ। বক্তারা বলেন, দেশের ব্যাংকগুলোর সেবার মান বেড়েছে তবুও হুন্ডির মাধ্যমে টাকা আসছে। অবৈধ পথে যারা দেশে-বিদেশে টাকা পাঠায় তাতে দেশের কোন উপকারে আসে না। এই জন্য উন্নয়নের পথে প্রতিবন্ধক স্বরুপ সমস্যাগুলো চিহ্নিত করে তা প্রতিরোধ করতে হবে। |