২০ ভাদ্র থেকে ২৬ ভাদ্র
 
 
লাখোপতি হতেই সহপাঠী ও তার বাবা-মাকে কুপিয়েছি বলেছে আশরাফ


অভিযোগ রিপোর্ট : পানিতে ঝাঁপ দিয়েই পালাতে চেয়েছিল কলাবাগানে সহপাঠীসহ ৩ জনকে নির্মম ছুরিকাঘাতে আহত করা আশরাফুল ইসলাম আশরাফ। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয় তার গ্রামের বাড়ি গাজীপুরে। একপর্যায়ে পুলিশ জানতে পারে আশরাফ নরসিংদীতে পালিয়ে গেছে। সেখানেও অভিযান চালানো হয়। পরে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের আগেই আশরাফুল ইসলাম ওরফে আশরাফ পুলিশকে বলেছে ছুরিকাঘাতে ৩ জনকে আহত করার পেছনের কারণ প্রেম। ২৬ মার্চ কলাবাগানে বন্ধু সহপাঠী ফৌজিয়া ফারিয়া বর্ষার বাসায় গিয়ে তার বাবার কাছে ২০ লাখ টাকা দাবি করে আশরাফ। টাকা না পেয়ে বর্ষা ও তার বাবা-মাকে কুপিয়ে গুরম্নতর জখম করে সে। গোয়েন্দা কার্যালয়ে আশরাফ বলেছে, আমি ইশিকাকে ভালবাসি। কিন' সে বলেছে, আমাকে বিয়ে করতে হলে ব্যাংকে প্রচুর টাকা থাকতে হবে। প্রেমিকাকে বিয়ে করতেই বর্ষার বাবার কাছে ২০ লাখ টাকা ধার চেয়েছিলাম। আমার প্রেমিকার বাবা পিডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের সামাজিক মর্যাদা অনেক উপরে। তাকে পেতে হলে ধনী হতে হবে। তাই গ্রামের জমি বিক্রি করে লন্ডন গিয়েছিলাম। লন্ডনে থাকা অবস'ায় একজন আমাকে ফোন করে জানায়- তুই কাকে ভালবাসিস। তোর প্রেমিকা তো আরেকজনের সঙ্গে প্রেম করছে। এ কথা শোনার পর আমার মাথা খারাপ হয়ে যায়। আমি দেশে চলে আসি। প্রেমিকাকে বলি- তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারো না। ঝগড়া হয়। কিন' সে বলে, তোমার ব্যাংকে ২০/৩০ লাখ টাকা থাকলে তোমাকে বিয়ে করবো। এ কথা শোনার পর আমার মনে হয় বর্ষাই আমাকে সাহায্য করতে পারে। এজন্য আমি বর্ষাদের বাসায় যাই। কিন' বর্ষার বাবা টাকা দিতে চাননি। আমি বলেছিলাম, টাকা না দিতে পারলে আপনার যে কোনো একটা পস্নট আমাকে দেন। সেটাও না পারলে আপনার গাড়ি দুটো দিয়ে দেন। কিন' আমি ইশিকাকে ছাড়া বাঁচবোনা। ওদিকে পুলিশ বলছে, আমরা ইশিকার সঙ্গে কথা বলেছি। ইশিকা বলেছে আশরাফের সঙ্গে আমার কোনো বিশেষ সম্পর্ক নেই। আমি তাকে টাকা-পয়সার মালিক হতেও বলিনি। আমরা বন্ধু ছিলাম এটুকুই। আশরাফ জানায়, বর্ষার সঙ্গে আমার ৩ বছরের বন্ধুত্ব। কিন' এতোদিন আমি জানতাম বর্ষা মেয়ে নয় ছেলে। ভার্সিটিতেও সবাই জানে বর্ষা ছেলে। বর্ষা নিজেও সবাইকে ছেলে হিসেবেই পরিচয় দেয়। আমার প্রেমিকা ইশিকার সঙ্গে বর্ষার খুব ভাব ছিল। এই কারণে আমি বর্ষাকে সন্দেহ করতাম। বর্ষা জানিয়েছে, ভার্সিটিতে সে নিজেকে ছেলে বলেই পরিচয় দিতো। কারণ হিসেবে সে বলছে, আমাদের সমাজে মেয়ে হয়ে জন্ম নেয়ায় অনেক বাধা পেতে হয়। আমি একটা সফ্‌টওয়্যার ফার্ম দিয়েছিলাম। কাজের সুবিধার জন্য নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিতাম। তবে আমি আসলে মেয়েই।

 


প্রকাশিত সংবাদের উপর পাঠকের মন্তব্যঃ
মন্তব্য করুনঃ  
নামঃ
ঠিকানাঃ
ই-মেইলঃ
মন্তব্যঃ
 
খবর
মেলান্দহে গাছ তলায় ছাত্র ছাত্রীদের পাঠদান
লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ইউনটি’র কার্যকরী কমিটি গঠিত
ময়মনসিংহে সাংবাদিক ঐক্য ফোরামের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুড়িগ্রামে পুলিশি অভিযানে বিপুল পরিমান ভারতীয় ভেজাল সার, মসলা কারখানা, ফেনসিডিল ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার
বানারীপাড়ায় দুটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
শ্‌্রীপুরে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্যে মর্যাদায় উদযাপিত
পিআইও এর ঘুষ বাণিজ্য দূর্নীতির চিত্র-৩
লাখোপতি হতেই সহপাঠী ও তার বাবা-মাকে কুপিয়েছি বলেছে আশরাফ
শ্রীপুরে মাওনা আঞ্চলিক শাখা ছাত্রদলের সভাপতি দুষ্কৃতকারীদের হামলায় আহত প্রতিবাদে অঙ্গ সংগঠনসমূহের সাংবাদিক সম্মেলন
বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের রোড শো’ সভায় বক্তারা ব্যাংকগুলোর সেবার মান বাড়লেও হুন্ডির মাধ্যমে টাকা আসছেই
ঠাকুরগাঁওয়ের মেহিশ্বরীর ৮০ বছর বয়স হলেও বয়স্কভাতা পায়নি
সখিপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ৫০টি অবৈধ করাত কল চালাচ্ছেন আ.লীগের নেতা কর্মীরা
কক্সবাজারে কবরস'ানে মাদ্রাসা, বিড়্গুব্ধ জনতার আগুন, ভাংচুর সংঘর্ষে শতাধিক আহত
উলিপুরে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ দুঃস' শ্রমিকদের উপজেলা শহরে বিক্ষোভ মিছিল পিআইও-র দপ্তরে অবস'ান ধর্মঘট
কুষ্টিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
এসি বন্ধ রাখার নির্দেশ মার্কেটগুলোর কোথাও বন্ধ, কোথাও চালু
শ্রীমঙ্গলে রহমতের বৃষ্টি : জনমনে ফিরে এসেছে স্বসি'
পটুয়াখালীর দশমিনায় ১৯ দুঃস' মুক্তিযোদ্ধার নামে বন্দোবস-কৃত খাসজমি এখনো ১০ ফুট পানির নিচে

  
{TBL_LAYOUT}
সপ্তাহের পাঠক সংখ্যা
10166
 

Editor & Publisher: S.M. Shahriar, Modern Mansion, (8th Floor) 53/C, Motijheel C/A, Dhaka-1000, Bangladesh.
Phone: 01733-931414, 01718-562522, 01916-299895, Email: ovijog01@gmail.com

Developed by : SoftwayIT