অভিযোগ ডেস্ক : পিক আওয়ারে (সন্ধ্যা ৬ থেকে রাত ১১টা পর্যন-) এসি বন্ধ রাখার সরকারি নির্দেশের পর কিছু মার্কেটে এসি বন্ধ রাখা হলেও কিছু মার্কেট এসি চালু থাকতেও দেখা গেছে। গত বুধবার সন্ধ্যা ৬টার পর নগরীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেছেন, অনেক জায়গা থেকেই আমার কাছে এ ব্যাপারে ফোন আসছে। আমরা বিত্তশালীদের কাছে আবেদন জানিয়েছি। সবাই তো মানবে না। আমরা চেষ্টা চালিয়ে যাবো। তবে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এটা কোনো অনুরোধ নয়, আদেশ। যারা এ আদেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস'া নেয়া হবে। এলিফ্যান্ট রোডের মাল্টিপস্ন্যান সেন্টার এবং ফার্মগেটের সেজান পয়েন্টে সন্ধ্যা ৬টার পর গিয়ে দেখা গেছে পুরোদমে এসি চলছে। ব্যবসায়ীরা বলছেন, এতো গরমে এসি না চালালে থাকা যায় না। তারা বলছেন, মার্কেটগুলো নির্মাণ করা হয়েছে এমনভাবে যে এসি ছাড়া চলে না। ফলে এসি বন্ধ রাখতে বলা হলেও তা কিছুতেই সম্ভব নয়। তবে ধানমণ্ডির রাইফেলস স্কয়ারে গিয়ে দেখা গেছে, ৬টার পরপরই এসি বন্ধ করে দেয়া হয়েছে। বড় বড় ফ্যান দিয়ে রাখা হয়েছে। দেশের বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটিতেও এসি বন্ধ ছিল। বন্ধ ছিল আইডিবি ভবনেও। আর ইস্টার্ন পস্নাজা এবং মোতালেব পস্নাজায় গিয়ে দেখা যায় বিদ্যুৎ নেই। রাইফেলস স্কয়ারের ব্যবসায়ী শাকিল এ সম্পর্কে বলেন, সন্ধ্যা ৬টার পরপরই এসি বন্ধ করে দেয়া হয়। বড় বড় ফ্যান দিয়ে মার্কেটের ভেতরে ঠাণ্ডা রাখার চেষ্টা করা হয়। কাস্টমারদের খুবই কষ্ট হচ্ছে। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এ প্রসঙ্গে বলেছেন, শতভাগ সাফল্য আসবে সেটা আশা করি না। বিত্তশালীদের কাছে আবেদন জানিয়েছি। যদি ৫০ শতাংশও সফলতা আসে সেটাও অনেক। তিনি বলেন, আমরা চেষ্টা করছি। পাশাপাশি মিডিয়ারও সহযোগিতা চাই। তিনি আরো বলেন, এর মাধ্যমে যদি ৩০০ মেগাওয়াটও বিদ্যুৎ সাশ্রয় হয় তাও তো অনেক। জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ এর ২২(ক) এবং ২২(ড) ধারা অনুযায়ী বিশেষ নির্দেশনা দেয়া যায়। এই দুটি ধারা বলে অপচয়কারীকে ৩ মাসের কারাদণ্ড ও দুহাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। তবে এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে তারা নির্দেশনা বাস-বায়ন করবে না। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন, লোকবলের অভাব। তাই বিদ্যুৎ বিতরণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস'ার (পিডিবি, ডেসকো, ডিটিসিবি) মাধ্যমে এ ব্যাপারে জরিপ করা হবে বলে তিনি জানিয়েছেন। |