আতিক রহমান, উলিপুর (কুড়িগ্রাম) : অতি দরিদ্রদের জন্য কর্মসংস'ান কর্মসূচীর শ্রমিক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে পিআইও-র দপ্তরে ২ ঘন্টা অবস'ান ধর্মঘট করেছে তালিকা বঞ্চিত ৫ শতাধিক দুঃস' নারী ও পুরুষ শ্রমিক । অভিযোগে জানা যায়, সরকার গৃহীত অতি দরিদ্রদের কর্মসংস'ান কর্মসূচীর আওতায় ইতিপূর্বে উলিপুরে ১০০ দিনের জন্য ২ দফায় দৈনিক ১২০ টাকা মজুরীতে উপজেলার ১৩ টি ইউনিয়নে ১০ হাজার ৪৬৪ জন দূঃস' নারী ও পুরুষ শ্রমিক কাজ করে। ৩য় দফায় প্রতিটি ইউনিয়নে নতুন প্রকল্প পরিচালনা কমিটির তত্বাধানে গত ২৪ মার্চ থেকে কাজ শুরু হলে পুরাতন অনেক শ্রমিক বাদ পড়ে। এতে বঞ্চিত নারী-পুরুষ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের পুনরায় তালিকায় অন-র্ভূক্তির জন্য গত রবিবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পিআইও-র দপ্তরের সামনে ৩ ঘন্টা অবস'ান ধর্মঘট করে গতি রবিবার। বঞ্চিত শ্রমিকদের অভিযোগ নতুন কমিটির সদস্যদের টাকা না দেয়ায় তারা আমাদের নাম বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্য শ্রমিকদের তালিকাভুক্ত করেছে। মহাজোট সরকারের নেতাকর্মীদের সুপারিশে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ১৪ জন করে মোট ১৬৩৮ জন নতুন শ্রমিক নেয়া হয়েছে। বিধিসম্মত না হলেও এক ওয়ার্ডের শ্রমিককে অর্থের বিনিময়ে অন্য ওয়ার্ডের কাজে নিযুক্ত করা হয়েছে। বিক্ষোভ মিছিলে আসা ধরণী বাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বের তালিকাভুক্ত সাহাদত- কার্ড নং ৫০৫, রাজু-কার্ড নং ৫৫০, সাহিদা-কার্ড নং-৫১৩ জানান ইউপি সদস্য মোশাররফ টাকা চেয়েছিল, টাকা না দেওয়ায় আমাদের নাম বাদ দেয়া হয়েছে। ৮ নং ওয়ার্ডের কল্পনা-কার্ড নং-৬৭৭, মালেকা-কার্ড নং-৭০৩ উভয়ের স্বামীই পঙ্গু। তারা বিলাপ করে বলেন, শুনছিলং যার কিছুই নাই তারে জন্য সরকার এই কামের ব্যবস'া করছে। হামার জমা-জমি কিছুই নাই, ওমরাও তো (স্বামী) অচল। কাম থাকি বাদ দিল্যা ওমাক নিয়ে কি করি খাইম। তবকপুর ইউনিয়নের ফাতেমা-কার্ড নং ৫০৩, দিনেশ-কার্ড নং-৩৪ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান টাকা না দেয়ায় তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। |