লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ইউনটি’র কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৪ঘটিকার সময় ইউনিটি কার্যালয়ে কবির আহমদ ফারুককে সভাপতি (দৈনিক বাংলার আভা), ও মোঃ আলী হোসেনকে সাধারণ সম্পাদক (দৈনিক শক্তি) করে ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি আবদুল কাদের মিয়াজী (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিলন (সাপ্তাহিক অভিযোগ, লক্ষ্মীপুর), দপ্তর সম্পাদক মোঃ জসীম উদ্দিন পাটোয়ারী (দৈনিক আলোর জগত), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ওহিদ মিয়া (দৈনিক আজকের সমাবেশ), প্রচার সম্পাদক, মোঃ কাউছার (দৈনিক ভোরের মালঞ্চ) , ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিষয়ক সম্পাদক কামরুল হাসান রুমেল (সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ), সহদপ্তর সম্পাদক এসআই করিম (দৈনিক ভোরের মালঞ্চ), কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ কে আজাদ (প্রকাশক ও সম্পাদক দৈনিক আজকের সমাবেশ), অধ্যাপক আব্দুন নুর (দৈনিক স্বাধীন সংবাদ) ও মোঃ আবদুল কাদের (দৈনিক মানবকন্ঠ)। |