শরণখোলায় এক প্রবাসীর ঘরের মধ্যে বসানো স্যালো টিউবওয়েলে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার তাফালবাড়ী বাজার সংলগ্ন দক্ষিন তাফালবাড়ী গ্রামের সৌদি প্রবাসী কামরুল ইসলামের বাড়ীতে এ গ্যাসের সন্ধান মিলছে বলে প্রবাসীর স্ত্রী রুনু বেগম (৩৩) জানান। পানি সংকটের কারণে গত ২৪ মার্চ ওই ঘরে ১৩০ ফুট গভীরতার একটি স্যালো টিউবওয়েল বসানো হলে গত রাববার সকালে টিউবওয়েলের মিস্ত্রী পানি উত্তোলনের চেষ্টা করে। এসময় পানি না উঠে শব্দ করে গ্যাস বের হতে থাকে। বিষয়টি নিয়ে মিস্ত্রী ও গৃহকর্ত্রীর কাছে কৌতুহল সৃষ্টি হলে দিয়াশলাই’র কাঠি জ্বালিয়ে ওই পাইপের মুখে ধরলে আগুন জ্বলে উঠে। পরবর্তীতে প্রতিবেশীদের পরামর্শে পানি উঠানো বন্ধ রাখে। তবে, কামরুল ইসলামের স্ত্রী রুনু বেগম বলেন, প্রথমিক পর্যায় পানি সাথে যে পরিমাণ গ্যাসের চাপ ছিল বর্তমানে তার পরিমাণ খুবই কম।