| বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, সমাজের সাধারন মানুষ সহজ ভাবে যাতে ঋণ পায় সে ব্যবস'া নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে ব্যাংক গুলোকে ও প্রয়োজনীয় প্রসত্মাবনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন পরিবেশের ক্ষতি হয় এবং সমাজের সর্ব শ্রেণীর উপকারে আসেনা এমন সব কর্মকান্ডে ঋণ দেযার ক্ষেত্রে ব্যাংক গুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি উলেস্নখ করেন, তামাক চাষ পরিবেশ এবং স্বাসে'্যর জন্য খুবই ক্ষতিকর। সুতরাং এ খাতেও ঋণ না দেয়ার জন্য ব্যাংক এবং এনজিও গুলোকে প্রসত্মাব দেয়া হবে। গর্ভনর গত বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহর তলির কুতুবদিয়া পাড়ায় বেসরকারী সংগঠন কোস্টট্রাষ্ট ও উদ্দিপন আয়োজিত জলবায়ু উদ্বাস'দের জন্য জন-জ্ঞান কেন্দ্রের উদ্বোধন ও ক্ষুদ্র ঋণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ঋণের ব্যাপারে গভর্নর বলেন, ‘তামাক চাষের জন্য কোনও ঋণ দেওয়া হবে না।’ তিনি এই ব্যাপারে সতর্ক থাকার জন্য ব্যাংক ও এনজিওগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বিভিন্ন ব্যাংককে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস- মানুষগুলোর বিশেষ ঋণ কর্মসূচিতে অন-র্ভুক্ত করার আহ্বান জানান। এর আগে গর্ভনর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত কৃষকদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন,,সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল,জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ, কোস্ট ট্রাস্ট এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিলংঝা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, বেসরকারি সংস'া বিএনএনআরসি’র নির্বাহী পরিচালক এ এইচ এম বজলুর রহমান, সিডিএফ নির্বাহী পরিচালক মোহাম্মদ আউয়াল, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। পরে বাংলাদেশ ব্যাংক গভর্নর কুতুবদিয়া পাড়ার দু’ মহিলার হাতে মাত্র ৪% সুদে সহজ শর্তে ঘর মেরামত বাবদ ক্ষুদ্র ঋণের টাকা তুলে দেন।
|