বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় আমদানি করা স্ক্র্যাপ জাহাজে লাখ লাখ টাকার মালামাল লুট হচ্ছে
মাহমুদ : চট্টগ্রাম থেকে সংঘবদ্ধ একটি বিশাল ডাকাত দল বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় একটি আমদানি করা স্ক্র্যাপ জাহাজে বৃহস্পতিবার হানা দিয়েছে। তারা জাহাজটির মূল্যবান, বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়, যার মূল্য ২০ লাখ টাকারও বেশি। জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে কুতুবদিয়া এলাকার গভীর সমুদ্রে ঢোকার সঙ্গে সঙ্গে ডাকাতের কবলে পড়েছে স্ক্র্যাপ জাহাজ ‘চার্ম জুনিয়র’। ৫০ থেকে ৬০টি ছোট নৌকায় চড়ে প্রায় ৪০০ জনের এক ডাকাত দল এ জাহাজ থেকে অ্যালুমনিয়াম রেলিং, স্পেয়ার পার্টস স্টোর, আসবাবপত্র ও ক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। সশস্ত্র ডাকাতরা ডাকাতির সময় পুরো জাহাজের চারদিকে ঘিরে ফেলে আতংক সৃষ্টি করে বলে প্রত্যড়্গদর্শীরা জানান। বছরের পর বছর একটি চক্র এ কাজের সঙ্গে যুক্ত রয়েছে।