বিলাস দাস (পটুয়াখালী) : জেলার গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বৃহস্পতিবার (২৫ মার্চ) যুদ্ধাপরাধী হিসেবে ৫ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত ফয়েজর আলী সরদারের ছেলে মোঃ আঃ বারেক সরদার বাধী হয়ে এ মামলাটি দায়ের করেন। গলাচিপা উপজেলায় যুদ্ধপরাধে এটি দ্বিতীয় মামলা। অভিযোগে বলা হয়, আসামীরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিসত্মানী সেনাবাহিনীর দোষর হিসাবে এলাকায় চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লুটপাট ও স্বাধীনতার বিরোধাতাসহ সবধরণের অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল। ১৯৭১ সালের ৯ নভেম্বর সকাল ৯টার সময় গলাচিপা উপজেলা বাদুরাহাট এলাকার আ. ছালাম সিকদার, আ. আলাউদ্দিন সিকদার, নেছার সিকদার, আ. রব সিকদার, আ. মন্নান জোমাদ্দারসহ আরও ৮/১০ জন মিলে আমাদের বাড়ি ঘেরাউ করে আমার ভাই আ. মতলেব সরদারকে হাতপা বেধে ঘরের সব মালামাল লুট করে নিয়ে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ওইদিন বিকাল ৪টায় আ. ছালাম সিকদারের নির্দেশে আ. আলাউদ্দিন সিকদার পর পর তিনটি গুলে তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, যুদ্ধকালীন সময় তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি। দেশ স্বাধীনের পর মামলা করতে গেলে সুচতুর আসামীগন দুর্বল ও অসহায় পেয়ে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা করে বাড়ি ঘর ছাড়া করে রাখে। |