| স্পোর্টস ডেস্ক : আমি তুলনা করা একেবারেই পছন্দ করি না। কেউ যেমন আমার মতো না আবার আমিও কারো মতো হতে পারি না। তবে যদি লিও (লিওনেল মেসি) আমার স'ান দখল করতে পারে তবে খুবই ভালো। আমি তাকে স্বাগত জানাবো। আমি আমার জায়গা ছেড়ে দেবো। বললেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনা। রেডিও ‘কো-অপারেটিভা’ নামক এক আর্জেন্টাইন রেডিওকে সাড়্গাৎকার দেয়ার সময় তিনি এই কথা বলেন। এতোদিন যে ব্যক্তি নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করে এসেছেন। সেরার দৌড়ে ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলের কাছেও যিনি হার মানতে চাননি সেই ম্যারাডোনাই জানালেন প্রিয় শিষ্য মেসির কাছে হার মানতে তার কোনো আপত্তি নেই। সমপ্রতি বার্সেলোনার হয়ে মেসির অসাধারণ ফর্ম নজর কেড়েছে সবার। আর মেসির এই ফর্ম দেখে মুগ্ধ কোচ ম্যারডোনাও। তাইতো ম্যারাডোনা বললেন, আমি ওর সবক’টি ম্যাচ দেখি। ওর বর্তমান পারফরমেন্সে আমি খুশি। তাই আমি ওকে বলেছি- যে যাই বলুক না কেন নিজের খেলাটা খেলে যেতে। তবে গুরম্ন ম্যারাডোনা যতোই বলুন না কেন নিজেকে ম্যারাডোনার উত্তরসূরি ভাবতে নারাজ স্বয়ং মেসি। বরাবরের মতো তিনি এবারো বিনয়ের সঙ্গে দাবি করলেন- আমি ম্যারাডোনার মতো হতে চাই না। ম্যারাডোনা ম্যারাডোনাই, আর কেউ তার মতো হতে পারবে না। আমি শুধু ভালো খেলার চেষ্টা করি।
|