অভিযোগ ডেস্ক : উত্তর কোরীয় সমুদ্র সীমানার কাছে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজটির সন্ধান পেয়েছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার এক বিস্ফোরণের পর ডুবে যাওয়া এই জাহাজটির পশ্চাদভাগের অংশ চিহ্নিত করা গেছে বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। নিখোঁজ ৪৬ জন ক্রুর মধ্যে অনেকে জীবিত থাকতে পারে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তারা পানির নিচে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক ডুবুরি দল জীবিতদের উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ২৪টি সামরিক জাহাজ এবং ১টি মার্কিন উদ্ধার জাহাজ এই অভিযানে অংশ নিয়েছে। বিবিসি