দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা খুঁজে পেয়েছে ৬ বছরের বালক
অভিযোগ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা জার্মানির বার্লিনে ৬ বছরের এক বালক খুঁজে পেয়েছে। দাদার হাত ধরে হাঁটতে গিয়ে ঘাসের মধ্যে ছেলেটি ২৪ ইঞ্চি লম্বা ও লাল মুখওয়ালা একটি সিলিন্ডার দেখতে পায়। পরে তার দাদা এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলে ধারণা করেন ও তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। এপি