অভিযোগ ডেস্ক : ইরাকে সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির ধর্মনিরপেক্ষ জোট বেশিরভাগ আসন পেয়েছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচনের এ ফলাফলে দেখা গেছে, আলাবির নেতৃত্বাধীন ‘ইরাকিয়া জোট’ ৯১টি আসন পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অফ ল’ জোট পেয়েছে ৮৯টি আসন। ইরাকের শিয়া নেতা আইয়াদ আলাবি ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন- ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ইরাকের বিভিন্ন ক্ষেত্রে হস-ক্ষেপের কারণে তিনি প্রতিবেশী দেশ ইরানের কঠোর সমালোচক। খবর রয়টার্সের।