যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার ষড়যন্ত্র ফাঁস লাদেনের নির্দেশে চলে আল-কায়দা ও তালেবান
অভিযোগ ডেস্ক : আল কায়েদা প্রধান ওসামা বিল লাদেন এখনও জীবিত। সহকর্মীদের নিয়মিত নির্দেশও দিচ্ছেন তিনি। সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে পাকিসত্মানি বংশোদ্ভূত এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছ মার্কিন গোয়েন্দা সংস'া এফ বি আই। রাজা লাহরাসিক খান নামে ৫৬ বছরের ঐ ট্যাক্সিচালক মার্কিন গোয়েন্দাদের কাছে এ কথা স্বীকার করেছে। খবর আনন্দবাজার পত্রিকাও বর্তমান পত্রিকার। গত শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছঁটার দিকে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরতলি থেকে তাকে গ্রেফতার করে মার্কিন গোয়েন্দারা। একই দিন তাকে আদালতে হাজির করানো হয় গ্রেফতারকৃত ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১৫ বছর ধরে হুজি প্রধান ইলিয়াস কাশ্মীরির সঙ্গে তার যোগাযোগ ছিল। ইলিয়াস কাশ্মীরিকে সে ‘লালা’ বলে সম্বোধন করত। হুজির সূত্রে আল কায়েদার সঙ্গেও তার যোগাযোগ ছিল।