অভিযোগ ডেস্ক : ২০০২ সালে ভারতের গুজরাটের দাঙ্গায় প্ররোচনা দেয়া ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত করে প্রদেশটির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিতে দু’দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শবিবার সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ তদনত্মকারী দল (এসআইটি) গান্ধীনগরে তাকে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। তাকে শনিবার রাতেও জিজ্ঞাবাদ করা হয়েছে বলে জানা যায়। কোন মুখ্যমন্ত্রী অভিযুক্ত হয়ে তদনত্মকারী সংস'ার কাছে হাজির হওয়ার ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম। খবর আনন্দবাজার ও বর্তমান পত্রিকার।