অভিযোগ ডেস্ক : আফগানিসত্মানে প্রথম তিন মাসে গত বছরের তুলনায় মার্কিন ও ব্রিটিশ সেনা নিহতের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, মার্কিন সেনাদের আহতের পরিমাণও তিনগুণ হারে বেড়েছে। এছাড়া হতাহতের ঘটনা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে ২০১০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মোট ৫৭ জন সেনা নিহত হয়েছে যেখানে ২০০৯ সালের একই সময়ে মার্কিন সেনা নিহতের সংখ্যা ছিল ২৮ জন। আর মার্চের ২০ তারিখ পর্যনত্ম ২০ মার্কিন সেনা নিহত হয়। অন্যদিকে, ব্রিটেন মার্চ পর্যনত্ম ৩৩ জন সেনা হারিয়েছে। গত বছরের তিন মাসে ১৫ ব্রিটিশ সেনা নিহত হয়েছিল। এপি