অভিযোগ ডেস্ক : সতর্কতা ও গোপনীয়তার মধ্য দিয়ে নিভৃতে আফগানিস-ান সফর করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টে হিসেবে ক্ষমতা গ্রহণের প্রায় ১৫ মাস পর রোববার প্রথমবারের মতো আফগানিস-ান সফর করলেন তিনি। সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। খবর বিভিন্ন বার্তা সংস'ার।