অভিযোগ ডেস্ক : ফ্রান্সে বোরকা বিতর্কের পর এবার বেলজিয়ামে নিষিদ্ধ হতে যাচ্ছে মুসলিম নারীদের বোরকা পরা। গত বুধবার বেলজিয়ামের সংসদীয় কমিটি সর্বসম্মতভাবে বোরকা নিষিদ্ধ করার পড়্গে মত দিয়েছে। এমাসেই প্রতিনিধি পরিষদে এ ব্যাপারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। তবে বোরকা নিষিদ্ধ করার ব্যাপারে সকল দল একমত হবার কারণে বোরকা বিরোধী আইন পাস হবে এ ব্যাপারটি নিশ্চিত বলে মনে করছেন সংসদ সদস্যরা। সংসদীয় কমিটিতে বোরকা নিষিদ্ধ করার প্রসত্মাব করেছিলেন এমপি ড্যানিয়েল ব্যাকুলাইন। বোরকা কেন নিষিদ্ধ করতে যাচ্ছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন মানুষ আমার পূর্ণ চেহারা দেখার অধিকার পেতে পারেন না যিনি তার পূর্ণ চেহারা আমাকে দেখতে দিবেন না। যে পোশাক একজন মানুষকে অন্যদের থেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রাখে সে পোশাক নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তবে মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ হবে না বলে তিনি জানান। কেবলমাত্র সম্পূর্ণ শরীর ও মুখ ঢাকা বোরকা কিংবা সম্পূর্ণ মুখ ঢাকা নেকাব নিষিদ্ধ হবে। খবর এপির।