|
|
| ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাওনই
|
ভোলা প্রতিনিধি : |
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান- মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা মহানগর যুবলীগ (দড়্গিণ)-এর সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী শাওনকে। গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাড়্গরিত এক চিঠিতে শাওনের মনোনয়ন চূড়ান- করা হয়েছে বলে জানিয়েছেন লালমোহন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন পঞ্চায়েত। এদিকে নুরন্নবী চৌধুরী শাওনের চূড়ান- মনোনয়নের চিঠি পৌঁছার পর লালমোহন-তজুমদ্দিনের সর্বত্র দলীয় নেতাকর্মীদের মধ্যে উলস্নাস ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা লালমোহন ও তজুমদ্দিনে দলীয় লোকজন ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দীর্ঘ ২৫ বছর পর সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব) হাফিজকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মেজর (অব) জসিমউদ্দিন। আওয়ামী লীগ ড়্গমতায় আসার ১৪ মাসের মাথায় উচ্চ আদালতের নির্দেশে ভাগ্য বিপর্যয় ঘটে সদ্য বিদায়ী এই সংসদ সদস্যের। আদালতের নির্দেশের পর ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৪ এপ্রিল এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। |
|
|