নড়াইলের লোহাগড়ায় স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে ২০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ইতনার প্রজন্ম-৭১ সংগঠনের উদ্যোগে গত শুক্রবার মুক্তিযোদ্ধা একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে ইতনা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন খায়রুজ্জামান হিরা, মতিয়ার রহমান, আতাউর রহমান ফিরোজ, লোহাগড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিমুল হাসান,ফয়সাল মোর্শেদ সোহাস, শিকদার ইমরানুর রহমান, সিহাবুর রহমান,চঞ্চল ঘোষ,গোলাম কিবরিয়া প্রমুখ। |