ভালুকা রেপটাইলস ফার্মের ৬৭ কুমির জার্মানিতে রপ্তানি হচ্ছে
সিদ্দিকুর রহমান,ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় বানিজ্যিক ভাবে গড়ে উঠেছে রেপটাইলস লিঃ উৎপাদিত ৬৭টি কুমির এ মাসের প্রথম দিকে জার্মানীর হাইডেল বার্ড ইউনিভার্সিটিতে রপ্তানি করা হচ্ছে। জার্মান হাইডেল বার্ড ইউনিভার্সিটি কুমিরের শরীরের অংশ বিশেষ থেকে মানব দেহের রোগ প্রতিরোধক মেডিসিন আবিস্কার কালচারের জন্য কুমির গুলো আমদানি করা হচ্ছে। অক্টোবরের ০৯ মাসে জার্মানী হাইডেল বার্ড ইউনিভার্সিটি সঙ্গে রেপটাইলস ফার্ম লিঃ এর কুমির রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয়। ইতি মধ্যে সরকার কুমির রপ্তানির চুড়ান- অনুমোদন দিয়েছে বলে রেপটাইলস ফার্ম লিঃ এর সূত্রে জানাযায়। এই ফার্মের ব্যবস'াপনা পরিচালক মুস-াক আহমেদ সাপ্তাহিক অভিযোগকে জানান বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের জন্য শতভাগ উপযোগী। এ বছর কুমির আমদানীর জন্য আমাদের সঙ্গে ইউরোপ সহ বেশ কটি দেশ যোগাযোগ করছে। সরকার পৃষ্ঠপোষকতা ও রপ্তানি কাজে সহযোগীতা পেলে ইউরোপ সহ আরো বেশ কয়েকটি দেশ রেপটাইলস ফার্ম লিঃ এর কুমির রপ্তানি করে লাখ লাখ বিদেশী ডলার আয় করা সম্ভব হবে। ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে ২০০৪ সালে ডিসেম্বর মাসে মালয়েশিয়া থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে ১৫টি পুরুষ এবং ৬০ মাদি কুমির আমদানির মাধ্যমে রেপটাইলস ফার্ম লিঃ নামে একটি বেসরকারী কোম্পানী বাংলাদেশে প্রথম কুমির চাষ শুরু করে। ২০০৬ সালে আগষ্ট মাসে ওই ফার্মের প্রথম দুইটি মাদি কুমির ডিম দেওয়া শুরু করে। ক্রমান্বয়ে কুমিরের বংশ বৃদ্ধির মাধ্যমে বর্তমানে ওই প্রকল্পে ৮০০ কুমির রয়েছে। রপ্তানির যোগ্য ৩০০ কুমির থেকে ৬৭টি কুমির এ মাসে জার্মানীতে রপ্তানির পর বাকী ২২৩টি কুমির ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। প্রকল্প তত্বাবধায়ক মুস-ফা নাসির জানান কুমিরের চামড়া থেকে বেল্ট, হাড় দিয়ে পারফিউম, দাত দিয়ে মূল্যবান অলংকার রক্তদিয়ে ক্যান্সার রোগের প্রতিষেধক তৈরী হয়। এছাড়াও ফ্রান্স, জার্মান, ইতালী, চিন, স্পেন ও তাইওয়ান সহ বিভিন্ন দেশে কুমিরের মাংসের বপক চাহিদা রয়েছে।