অভিযোগ রিপোর্ট : অস্বীকার করতেই সংবাদ সম্মেলন ডাকলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধ, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ কোনো কিছুর সঙ্গেই জড়িত ছিলাম না। সকালে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এরপর বিভিন্ন মিডিয়া জানায় এতে মুজাহিদ বলেছেন, ওই সময় কী কী করেছি এত দিন পরে তা আর মনে নেই। সেসময় জামায়াতে ইসলামীর কোনো নেতাই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলো না। সংবাদ সম্মেলনে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াত শিবিরের কোনো নেতৃবৃন্দই যুদ্ধাপরাধের সঙ্গে সংশিস্নষ্ট ছিলেন না। যুদ্ধের সময় কোনো নেতা ধর্ষণ, হত্যাকাণ্ড ও লুণ্ঠণের সঙ্গে জড়িত ছিলেন না। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই যুদ্ধাপরাধের বিচারের ভয়ে জামায়াত শিবিরের নেতারা দেশ ছেড়ে পালাবে না। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি। এদেশের মাটির সনত্মান। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। এ মাটিতেই জন্মেছি, এখানেই মরবো। দেশ ত্যাগ করবো না। আর যেহেতু আমরা কোনো অপরাধ করিনি, আমাদের কোনো ভয় নেই বলে জানালেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এক প্রশ্নে জামায়াত নেতা মীর কাশেম আলী পালিয়ে দেশ ত্যাগ করেছেন কি না জানতে চাইলে মুজাহিদ বলেন, জামায়াত নেতা মীর কাশেম আলী পালিয়ে যাননি। তিনি ব্যবসায়িক কাজে প্রকাশ্যে নিয়ম মেনেই বিদেশে গেছেন। এছাড়া, জামায়াতের অপর দুই নেতা এটিএম আজাহারুল ইসলাম ও কাদের মোলস্নার বিদেশ গমনের খবরকেও তিনি মিথ্যা প্রচারণা বলে অভিহিত করেন।