|
ঢাকায় গাড়ি আর গাড়ি। সাড়ে পাঁচ লাখ গাড়ির চাপে রাজধানীতে প্রতি মুহূর্তে, প্রতিটি মোড়ে থেমে থাকতে হচ্ছে মানুষকে। পর্যাপ্ত রাসত্মা না থাকলেও ঢাকায় প্রতিদিনই নতুন করে প্রায় ২শ’ গাড়ি নামছে। সে হিসাবে প্রতি মাসে ছয় হাজার নতুন গাড়ি যোগ হচ্ছে রাজধানীতে। বিআরটিএ-এর সূত্রে জানা গেছে, রাজধানীতে গত এক বছরে নতুন ৫৭ হাজার গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। এ অবস'ায় ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্রণ করতে। উপায়নত্মর না দেখে বাসের রম্নট পরিবর্তন, অটো ট্রাফিক সিগনালিং, লেন-বাই লেন গাড়ি চালানোসহ নানা উদ্যোগ নিলেও গাড়ির চাপে টিকছে না কোন উদ্যোগ। এ ব্যাপারে ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক বলেন, ঢাকা সিটির আয়তনের তুলনায় অতিরিক্ত গাড়ি চলাচল করায় ট্রফিক সিস্টেম নিয়ন্ত্রণে রাখতে পারছে না পুলিশ। তিনি জানান, যানজট নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ কয়েকটি সুপারিশমালা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিআরটিএ’র দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রাজধানীতে প্রতিদিন কি পরিমাণ গাড়ি চলাচল করছে তার সংখ্যা সি'র নয়। প্রতিদিনই দেশের প্রত্যনত্ম অঞ্চল থেকে রাজধানীতে দূরপালস্নার বাস আসছে। শুধুমাত্র ঢাকা বিআরটিএ’র রেজিস্ট্রেশন দেখে রাজধানীতে চলাচলকারী গাড়ির প্রকৃত সংখ্যা বলা যায় না। বিভিন্ন জেলার রেজিস্ট্রেশন করা প্রায় ২৮ হাজার বিভিন্ন ধরনের গাড়ি ঢাকায় চলাচল করছে। সবদিক দিয়ে হিসেব করলে রাজধানীতে প্রতিদিন সাড়ে পাঁচ লাখের বেশি গাড়ি চলাচল করে। বিআরটিএ সূত্রে জানা গেছে, ২০০৯ সন থেকে ২০১০ সালের মার্চ মাস পর্যনত্ম বিআরটিএ ঢাকা শহরে মোট ৫৬ হাজার ৭শত ৭৮ টি গাড়ির রেজিস্ট্রেশন দিয়েছে। এর মধ্যে মোটর কার ১৭ হাজার ৬ শ’ ৫৪টি, জীপ ও মাইক্রোবাস ৬ হাজার ৮ শ’ ৩টি, ট্যাক্সি ক্যাব ১০ টি, বাস ৯ শ’ ১৪টি, মিনিবাস ১ শ’ ১২টি, ট্রাক ৩ হাজার ১ শ ৮০টি, যন্ত্রচালিত অটো রিকশা ১ হাজার ১ শ’ ৪৪টি, মোটর সাইকেল ২২ হাজার ৯৩ টি এবং অন্যান্য যন্ত্রচালিত ৪ হাজার ৪ শ’ ৬৮টি গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হয়। এছাড়া ২০১০ সালের মার্চ মাস পর্যনত্ম সারাদেশে ১৩ লাখ ৪৩ হাজার ৭শ’ ১৯টি গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। সারাদেশে রেজিস্ট্রেশন পাওয়া গাড়ির মধ্যে বাস ৩৭ হাজার ১ শ’ ৭১টি, মিনি বাস ৩৫ হাজার ৫শ’ ৯৭টি। বাকিগুলোর মধ্যে ১লাখ ৪৭ হাজার ২ শ’ ৮৩টি প্রাইভেট কার, ৫৮ হাজার ৬ শ’ ০৮টি মাইক্রোবাস, ১০ হাজার ৬ শ’ ৮২টি ট্যাক্সি ক্যাবসহ বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১২ লাখ প্রাইভেট গাড়ি রয়েছে। এ গাড়িগুলোর মধ্যে ২ ভাগ গাড়ি প্রতিদিনই কোন না কোন কারণে ঢাকায় প্রবেশ করছে। সে হিসাবে প্রতিদিনই ঢাকার বাইরে থেকে ২৮ হাজার গাড়ি ঢাকার ভেতরে প্রবেশ করে। বিআরটিএ’র তথ্য অনুযায়ী ১৯৯৬ সালে ঢাকা মহানগরীতে মোটরকারের সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার। বিআরটিএ’র লিখিত তথ্যে উলেস্নখ রয়েছে ঢাকা মহানগরীতে ২০০১ সালে ৫ হাজার ৫৬০টি, ২০০২ সালে ৫ হাজার ৫৪২টি, ২০০৩ সালে ৬ হাজার ১৬৩টি, ২০০৪ সালে ৪ হাজার ৭৩৪টি, ২০০৫ সালে ৫ হাজার ৬৩৩টি এবং ২০০৬ সনে ৭ হাজার ৪০৩টি, ২০০৭ সালে ১০ হাজার ২৪৪টি, ২০০৮ সালে ১৩ হাজার ৭ শ’ ৪৯টি, ২০০৯ সালে ১৭ হাজার ৬ শ’ ৫৪টি প্রাইভেট কারের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। অপর একটি তথ্যে জানা গেছে, ২০০৮ এর ১ জুলাই থেকে ২০০৯ এর ৩০শে জুন পর্যনত্ম এলসির মাধ্যমে ঢাকা মহানগরীর জন্য ৩৪ হাজার ৫৫১টি ছোট মোটরাইজ্ড গাড়ি আমদানি হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮১৯টি মাইক্রোবাস, ২ হাজার ৩৬১টি জীপ গাড়ি, ২৩ হাজার ৩৭১টি মোটর কার রয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুর রহমান জানান, ধানমন্ডিতে প্রতিদিন বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানে শিড়্গার্থীরা যাতায়াত করতে ২০ হাজার গাড়ি ব্যবহার করছে।
|